গাবুরা লক্ষ্মীখালীতে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারি ২৬, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
গাবুরা লক্ষ্মীখালীতে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর, প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে স্থানীয় লক্ষ্মীখালী মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, শ্যামনগর–গাবুরা অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে। সুন্দরবনকেন্দ্রিক জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তিনি কাজ করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা-স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. মোঃ মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে গাবুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো সমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।