ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শ্যামনগরে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শ্যামনগরে শীতবস্ত্র বিতরণ

শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) শ্যামনগর পৌর শাখার ব্যবস্থাপনায় মাহমুদপুর কারিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম।‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস খাইরুল বাশার ও মাওলানা জুবায়ের হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুহাদ্দিস আব্দুল হামিদ, হাফেজ মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরু আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক আলহাজ্ব এস এম আবু দাউদ, মাস্টার রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ, ইমদাদুল্লাহ, হামীম, নাজিবুল্লাহ, মাফিজুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানবতার সেবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় এবং আল্লাহ তাআলার দরবারে এই মানবিক খেদমত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।